দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি চরাঞ্চল থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।
স্থানীয়দের ভাষ্য, সকালে লোকজন সাপটি দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা সতর্কতার সঙ্গে সাপটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
এ সময় অনেকেই অজগরটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। স্থানীয়দের দাবি, এ এলাকায় আগে কখনও এত বড় অজগর দেখা যায়নি।
জেলা বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে বা উদ্ধার হলে সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত, যাতে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া যায়।
যে আই